admin
৫ অগাস্ট ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার কপিলমুনি বদ্ধভূমি স্মৃতিসৌধে মন্ত্রীর প্রোগ্রামের সিরিজ পকেটমার আটক

খুলনার কপিলমুনি বদ্ধভূমি স্মৃতিসৌধে মন্ত্রীর প্রোগ্রামের সিরিজ পকেটমার আটক

পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম :-খুলনার কপিলমুনি বদ্ধভূমি স্মৃতিসৌধে মন্ত্রীর উপস্থিতিতে আলোচিত সিরিজ পকেটমারের নাম ইসহাক শেখ (৫৫)। সে খুলনার রুপসা উপজেলার মৃত জজ আলী শেখে’র ছেলে। ঘটনার মাত্র দু’দিনের মধ্যে বৃহস্পতিবার দুপুরের পর রুপসা ফেরীঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়েছে।পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশ তাকে আটক করে।পরে তাকে রুপসা থেকে পাইকগাছা থানা হেফাজতে নেয়া হয়। এর আগে গত ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসিরায়ের ১৬১ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার আগে সকালে সরকারের সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) কপিলমুনি বদ্ধভূমি (স্মৃতিসৌধ) পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত ভীঁড়ের চাপে সিরিজ পকেটমারীর ঘটনা ঘটে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। তাকে গ্রেফতারে পুলিশ মরিয়া হয়ে পড়ে। প্রসঙ্গত, এদিন সকালে মন্ত্রী কপিলমুনি বধ্যভূমিতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তার সাথে ছিলেন, খুলনা-৬ এর এমপি আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সহ-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার,কাজল কান্তি বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,দলীয় নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় সকলে যখন কর্মসূচীপালনে ব্যাস্ত ঠিক তখন, পকেটমার মন্ত্রীর পাশে থাকা আওয়ামী লীগনেতা যুগোল কিশোর দেসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনের পকেট কাটতে ব্যাস্ত।

বিষয়টি তাৎক্ষণিক কারো দৃষ্টিগোচর না হলেও পরে পকেটমারির খবরে সাংবাদিকদের তোলা একাধিক ছবিতে দেখা যায়, সু-কৌশলে মুখে মাস্ক লাগিয়ে মধ্য বয়স্ক পকেটমার প্রবীণ আ’লীগ নেতা যুগোল কিশোর দে’র পকেট থেকে টাকা উঠিয়ে নিচ্ছেন।বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সর্বশেষ ঘটনার মাত্র ২ দিনের মধ্যে পাইকগাছা থানার চৌকস অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে রুপসা ফেরীঘাট এলাকা থেকে গ্রেফতার করে পাইকগাছা থানা হেফাজতে নিয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পকেটমার ইসহাককে রূপসা ফেরীঘাট থেকে আটক করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক পকেটমার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!