ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

উলিপুরে দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম

উলিপুরে দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মাথা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুরের জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশ্ববর্তীর কৃষক ফুলচার এর গৃহপালিত একটি গাভীর পেট থেকে দুই মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

পড়ুন>> রাণীশংকৈলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা: কৃষকের চোখে মুখে আশার আলো

কৃষক ফুলচার বলেন, বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি কয়েক মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে।

বাছুরটিকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, বাছুরটি দেখতে আকারে অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতির। এমন আকৃতির বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমিয়েছে।

প্রতিবেশী মইনুল ও জয়নাল বলেন, দুই মাথা, চার চোখ, দুই মুখ, চার কান বিশিষ্ট প্রসব করা বাছুর জীবনে প্রথম দেখলাম। এমন অদ্ভূত আকৃতির বাছুরের কথা শুনে প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম।

স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ লোকমান বলেন, ফুলচার একজন কৃষক। সে অনেক দিন থেকেই বাড়ীতে গাভী পালন করে। অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিষয়টি শুনে অবাক হয়েছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হয়েছি।

কুড়িগ্রাম শহরের পশু চিকিৎসক ডাঃ মোঃ ইউনুছ আলী বলেন, হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন বাছুরের জন্ম হয়। এটা মুলত জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণি খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট চার চোখ ওয়ালা বাছুরের জন্ম

আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫