সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৩:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছে।
কাউনিয়া উপজেলার হলদী বাড়ী মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের সামনে আর-কে রোডে শনিবার রাত ১০ টার দিকে মোস্তাফিজার রহমান লিটু(৪৪) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার খোপাতি গ্রামের জামিল আনছারের পুত্র মোস্তাফিজার রহমান লিটু বাইসাইকেল যোগে হলদী বাড়ি রেলগেট বাজার থেকে শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি ফেরার সময় হলদী বাড়ি মুজিব নগর কেন্দ্রীয় কবর স্থানের নিকটে পৌঁছিলে অজ্ঞাত এক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায় । পুলিশের ফোন পেয়ে পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে লিটুর লাশ শনাক্ত করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























