ঙপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট রংপুর বিভাগীয় সদস্য সচিব মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী।
সমাবেশ শেষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কাউনিয়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি কাউনিয়া শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী চাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহাগিলী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আতিকুল ইসলাম।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ সহ সকল শহীদ, প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
Leave a Reply