ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

কাউনিয়ায় র‍্যাব পরিচয়ে টাকা দাবী : ভূয়া দুই র‍্যাব সদস্য আটক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৯:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় বুধবার রাতে র‍্যাবের হাতে আটক ভূয়া দুই র‍্যাব সদস্য।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় র‍্যাব পরিচয়ে টাকা দাবী : ভূয়া দুই র‍্যাব সদস্য আটক হয়েছে।

কাউনিয়ায় র‍্যাব পরিচয় দিয়ে দুই ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিকট ফোন করে টাকা দাবী করায় র‍্যাবের দুই ভূয়া সদস্য কে বুধবার রাতে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব রংপুর -১৩।

রংপুর র‍্যাব-১৩ ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী জানান, র‍্যাবের কর্মকর্তা ও কনস্টেবল পরিচয় দিয়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সুন্দহরি গ্রামের বাবলু মিয়ার পুত্র মোঃ আবু সাঈদ (৩৫) ও রংপুর জেলার কোতোয়ালি থানার ইসলামপুর হনুমানতলা এলাকার বাসিন্দা আব্দুল হালিমের পুত্র সাজেদুল ইসলাম সৌরভ (৩২) র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বন্ধ কারী ও নাশকতামূলক কাজে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের গ্রেফতার করার কাজে নিয়োজিত থাকার কথা বলে প্রথমে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের নিকট প্রায় ৮ হাজার টাকা গ্রহন করে।

একই উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনছার আলী সহ তার ইউনিয়নের একাধিক মেম্বারের নিকট ৫শ’ থেকে ২ হাজার পর্যন্ত টাকা গ্রহন করে। আরো মোটা অংকের টাকা দাবী করে।

এ বিষয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলীর সন্দেহ হলে তিনি বুধবার রাত সাড়ে নয়টার দিকে কৌশলে র‍্যাবের ওই ভূয়া কর্মকর্তা ও কনস্টেবল কে তার অফিসে ডেকে এনে বসিয়ে রেখে রংপুর র‍্যাব-১৩ অফিসে ফোনে বিষয় টি জানান।

রাত ১২টার দিকে রংপুর র‍্যাব-১৩ এর সিও আরাফাত হোসেন র‍্যাবের বেশ কিছু সদস্যসহ এসে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর র‍্যাব অফিস নিয়ে যায়।

আটকের সময় তাদের কাছে বাটন মোবাইল ফোন ১ টি,স্মাট মোবাইল ফোন ১টি,নগদ ৩৫শ’ টাকা,পাওয়ার ব্যাংক ১টি, মনোগ্রাম সহ র‍্যাবের প্যাড ১টি, র‍্যাব নেম প্লেট ১টি, র‍্যাব সিল ১টি, পুলিশের আইডি কার্ড ১ টি, র‍্যাবের আইডি কার্ড ১ টি, ইয়ার ফোন ১টি, র‍্যাব ছবি ২টি, র‍্যাব সিসি ২ পাতা, র‍্যাব গেঞ্জি ১টি তাদের কাছে পাওয়া গেছে।

উল্লেখ যে আবু সাঈদ ইতিপূর্বে পুলিশে কর্মরত ছিল। নানা অপকর্মের কারণে সে চাকরি চ্যুত হয়েছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান ভূয়া র‍্যাবের দুই সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। পড়ুন>>কাউনিয়ায় নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় র‍্যাব পরিচয়ে টাকা দাবী : ভূয়া দুই র‍্যাব সদস্য আটক

আপডেট সময় : ০৯:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪