কাউনিয়ায় দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইন চ্যুত
- আপডেট সময় : ০৮:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৫৯ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইন চ্যুত হয়েছে।
সান্তহার থেকে পঞ্চগড় গামী দোলনচাঁপা এক্সপ্রেসের ইঞ্জিনটি শুক্রবার বিকালে কাউনিয়া জংশন স্টেশনের পূর্বে লাইন চ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাষ্টার হোসনে মোবারক জানান, বগুড়া সান্তহার থেকে পঞ্চগড় গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার বিকাল পৌনে ৪ টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে প্রবেশে করে পঞ্চগড় অভিমুখে যাওয়ার জন্য ইঞ্জিন ঘুরানোর সময় পূর্ব আউট সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিনটি লাইন চ্যুত হয়ে পরে।
রেল লাইনের একাংশে ট্রেনের ইঞ্জিনটি লাইন চ্যুত হওয়ায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাষ্টার হোসনে মোবারক আরো জানান, লালমনিরহাট থেকে সাড়ে পাঁটটার দিকে রিলিফ ট্রেন এসে লাইন চ্যুত ইঞ্জিন টি সন্ধা ৭টা ৫ মিনিটে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ডি আর এম আব্দুল সালাম ঘটনা পরিদর্শন করেছেন। উল্লেখ যে তিন সপ্তাহ আগে একই স্থানে ইঞ্জিনসহ ২টি বগি লাইন চ্যুত হয়ে প্রায় ৯ ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























