কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে কাউনিয়ায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কাউনিয়া উপজেলা কমিটির আয়োজনে গালস্ স্কুল বাসস্টান্ড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কাউনিয়া উপজেলা পরিষদের চেযারম্যান প্রার্থী আয়কর আইনজীবি এ্যাডভোকেট হুমায়ুন কবির খান মুকুল, কাউনিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আশিকুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক কে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

























