কাউনিয়ায় জুয়া খেলায় ৫ জন আটক
- আপডেট সময় : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় জুয়া খেলায় ৫ জন আটক
রংপুরের কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করেছে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের নদীর পাড়ে টাকা দিয়ে জুয়া খেলা সময় গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে এসআই বুলবুল, এসআই রবিউল,সঙ্গীয় কনস্টেবল সায়েমসহ শুক্রবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্বচানঘাট এলাকায় অভিযান চালিয়ে জনৈক হায়দার আলীর সেচ ঘড়ের পাশে নদীর পাড় থেকে পুলিশ পুর্বচানঘাট গ্রামের আব্দুল কাদের ছেলে রেজাউল করিম(৩৮) একই এলাকায় মৃত ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম(৩০),আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলাম,(৩২) আব্দুল জলিলের ছেলে মলিন মিয়া(৪৫), ফেরদৌস আলীর ছেলে রমজান আলী (৩৮)কে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরমঞ্জাম সহ খেলারত অবস্থায় তাদেরকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাদেরকে রংপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


























