কাউনিয়ায় আরপিএমরি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৬:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৯ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় আরপিএমরি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
উপজেলার হারাগাছে চার হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ দেয়া হয়েছে। রংপুর মেট্টোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ দেয়া হয়।
গতকাল শনিবার হারাগাছ উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর মেট্টোপলিটন পুলিশ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ২৫ টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা নিয়োজিত ছিলেন।
রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার) এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাজেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল আক্তার প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























