কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেফতার।
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদ বাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ (৫০)কে রোববার রাত সাড়ে সাতটার দিকে শহীদবাগ বাজার এলাকা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানাগেছে উপজেলার খোর্দ্দভুতছাড়া গ্রামের বাসিন্দা জামাতুল্লার পুত্র শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ (৫০) কে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ ওয়ারেন্ট ভূক্ত আসামি হিসেবে শহীদ বাগ বাজার এলাকা থেকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন রোববার রাতেই গ্রেফতার কৃত আসামী আব্দুর রউফ কে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply