ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ দৌলতপুরের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান  ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ককটেল হামলার মামলায় গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল।

 

 

ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

 

 

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত শেখ রাসেল উপজেলার ঢুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পড়ুন>> নাগেশ্বরীতে দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও টাকা বিতরণ

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ রা অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় (মামলা নং-০১) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল আরামনগর বাজার থেকে বের হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়।

 

 

এজাহারে উল্লেখ করা হয়, শেখ রাসেল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লোহার পাইপ, রামদা ও ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মিছিলটি সেখানে পৌঁছামাত্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে আন্দোলনকারী অনেকেই আহত হন।

পড়ুন>>টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা

 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শেখ রাসেলের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।”

 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!