ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কে এর পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন।
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্তমানবতার সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে-র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব চান্দশির কাপন যাহারগাঁও সত্তিশ উত্তর দক্ষিণ নোয়াগাও দূর্যা কাফন এলাকার প্রায় ৭০০টি অস্বচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
কুরবানীর মাংস বিতরণে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ট্রাস্টি মুজিব আহমদ মনির, ফারুক মিয়া সাদেক মিয়া, ট্রাস্টি সুফি মিয়া, সায়েফ আহমেদ শায়েখ, শামসুল ইসলাম মমিন।
স্বেচ্ছাসেবক শাহিন মিয়া, ইমরান আমিন, রুমান আমিন, জাকির আহমদ, এমদাদ আহমেদ, সুজন ইফতেখার, জাবেদ, নাঈম, কাউসার, আনজুর খান
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় কুরবানির মাংস বিতরণ করা হয়। ট্রাস্টের নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের কল্যাণে এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply