ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ
- আপডেট সময় : ০৬:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রশমন এবং কূটনৈতিক পথ খুঁজে বের করার লক্ষ্যে আজ সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সূচিতে এই উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুদ্ধদ্বার এই আয়োজনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত থেকে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কাতার দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি ও চলমান সংঘাতের শর্তাবলি নিয়ে উভয় পক্ষের দূরত্ব কমানোর চেষ্টা চালাচ্ছে।
দেশটি যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই নতুন নতুন প্রস্তাব দিলেও এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্যারিসে জি-৭ জোটের বৈঠকে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের জানান, সংকট নিরসনে দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম। তিনি আরও বলেন, ট্রাম্প মূলত কূটনৈতিক উপায়েই সমস্যার স্থায়ী সমাধান চান, তবে ইরানের পক্ষ থেকে উত্থাপিত শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে অবাস্তব ও আপত্তিকর মনে হয়েছে। রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও।
এদিকে রোববার এক বিবৃতিতে ট্রাম্প জানান, আলোচনার পরিবেশ উন্নত হলে এবং একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে পরিস্থিতি যদি ভিন্ন দিকে মোড় নেয় এবং সামরিক সংঘাতের প্রয়োজন হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের নির্দিষ্ট কিছু স্থাপনায় হামলার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ট্রাম্প সরাসরি সতর্কবার্তা দিয়ে জানান, সম্ভাব্য সেসব লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























