ইঞ্চি ইঞ্চি মাটি -কবি মুহিব খান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইঞ্চি ইঞ্চি মাটি -কবি মুহিব খান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ইঞ্চি ইঞ্চি মাটি -কবি মুহিব খান

কবি মুহিব খান
  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ইঞ্চি ইঞ্চি মাটি -কবি মুহিব খান

ইঞ্চি ইঞ্চি মাটি -কবি মুহিব খান

ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা।
শত্রু বা হানাদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।
রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

চারিদিকে দুশমন, ভেঙ্গোনা ভেঙ্গোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে।

ঈমান জিন্দা করে, জিহাদের হুংকারে, পরাজিত করো শত্রুকে।।
চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে।
সকল মীরজাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

শান্ত মাটির নিচে, এখনো ঘুমিয়ে আছে, অগণিত সাধু আউলিয়া।
সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, আছে মুজিব, ওসমানী ও জিয়া।।
শহীদ তিতুর দেশে, মুক্ত স্বাধীন বেসে, সবুজ লাল পতাকা ওড়ে।

সময়ে ঝড়ের বেগে, চেতনায় উঠবে জেগে,জাগ্রত কোটি অন্তরে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান।
বুকের রক্ত ঢেলে, রেখেছি সবাই মিলে, মাতৃভাষার সম্মান।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান।
এ মাটির বুক হতে, বাজবে সারা জগতে, বিশ্ব মানবতার গান।।

অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাধন বড় বেশি।
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান, বাঙালি পাহাড়ি এক দেশি।।

কেন তবে সংঘাত, কেন কীসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে।
সমরে বক্ষ পাতি, হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি, জীবন দিয়েছি কোরবান।।

ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি, নগদ র* ক্ত দিয়ে কেনা।
কসম সেই খোদার, একটি কনাও তার, কেড়ে নিতে কেউ পারবে না।।
রঙ্গের তুলিতে আঁকা, সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী, রেখেছে জীবন বাজী, করেছে স্বাধীন এই মাটি।।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি, সবার চাইতে দামী, বাংলা মাটির সন্তান।

বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান।
সোনার জন্মভূমি, তোমার জন্য আমি, জীবন দিয়েছি কোরবান।।

ভিডিও শুনতে ক্লিক করুন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি 

পড়ুন>>মাতৃভক্তি -মো. নুরুদ্দীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

error: Content is protected !!