আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল
- আপডেট সময় : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনভর লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
পড়ুন>>দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবহন রুটগুলোতে অস্থিরতা বাড়তে থাকায় তেল সরবরাহ নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। এর ফলে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করতে যাচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























