ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

বাংলা চলচ্চিত্রের মানোন্নয়ন এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে এর প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’ এখন সরকারিভাবে স্বীকৃত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। এই নিবন্ধনের সনদপত্রটি সম্প্রতি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে গ্রহণ করেন সোসাইটির সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ। সংগঠনটির নিবন্ধন নম্বর এফ সি-০৭/২০২৬।

পড়ুন>>জ্বালানি সংকট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাৎ-এর আবেদনের প্রেক্ষিতে গঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। এই আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে জীবন শাহাদাৎ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সংসদ আইন ২০১১ অনুসরণ করে তারা বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের বিকাশ ও মানোন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নিবন্ধনের মাধ্যমে সংগঠনের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পড়ুন>>বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বর্তমান সরকারের দায় নেই: অর্থ উপদেষ্টা

একইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সোসাইটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই নিবন্ধনের ফলে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, নির্মাতা ও কলাকুশলীদের মধ্যে সমন্বয় সাধন এবং চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে বহুমুখী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

আপডেট সময় : ১২:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬