আত্রাইয়ে অটোভ্যানে চাপায় শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আত্রাইয়ে অটোভ্যানে চাপায় শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

আত্রাইয়ে অটোভ্যানে চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
আত্রাইয়ে অটোভ্যানে চাপায় শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ফাতেমা খাতুন ছয় বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরের দিকে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা একই উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়না জানান, ফাতেমা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে আত্রাই-ভবানীগঞ্জ সড়কে জামআমরুল সাঈদের বাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান ফাতেমাকে চাপা দেয়।

এতে শিশুটি গুরুতর আহত হয় । স্থানীয়রা ফাতেমাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ঘাতক ভ্যানটি আটক করে ইউনিয়ন পরিষদে (ইউপি) হেফাজতে দিয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুর মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!