আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক

 

চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে সপরিবার আটক করা হয়। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। বর্তমানে পুলিশ তাঁকে নিয়ে সড়কপথে চাঁদপুরের দিকে রওনা হয়েছে।

 

পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার এবং বিভিন্নজনের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে সপরিবার আত্মগোপনে চলে গিয়েছিলেন।

 

পড়ুন>>বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের

 

চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে তাঁর ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামে একটি দোকান রয়েছে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর দোকান ও বাসা তালাবদ্ধ অবস্থায় ছিল।

ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২২ আগস্ট বাসার মালিক রাসেল খান চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপরই পুলিশ তদন্তে নামে। এসআই কালাম গাজী জানান, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পিন্টু দাসের স্বজন ও পরিচিতদের বাড়িতে অনুসন্ধান চালিয়ে অবশেষে তাঁর চট্টগ্রামের পটিয়ার বাড়িতে হদিস পাওয়া যায়।

পড়ুন>>বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, পিন্টু দাস আত্মগোপনে ছিলেন এবং তাঁকে পালিয়ে যেতে সহায়তাকারী এক ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ সুপার আরও জানান, এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। তবে কোনো পাওনাদার মামলা করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!