admin
২১ অক্টোবর ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আতঙ্কে দিন কাটাচ্ছে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষ

আতঙ্কে দিন কাটাচ্ছে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষ

আতঙ্কে দিন কাটাচ্ছে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের মানুষ। তিস্তার ভাঙনে শত শত হেক্টর ফসলী জমি বাড়ি ঘর নদী গর্ভে বিলীন।

রংপুরের কাউনিয়া উপজেলার ৪টি ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত খরস্রোতা তিস্তা নদী স্বাধীনতার ৫৩ বছরেও খনন না করায় প্রতি বছর গিলে খাচ্ছে শতশত হেক্টর ফসলী জমি আর বাড়ি ঘর।

ইতোমধ্যে কাউনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেছে সুভাঘাট নামে একটি মৌজা। বর্তমানে গদাই গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। গদাই গ্রামের অর্ধেক ফসলী জমি ও ১৫ টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

গত দু’দিনে আব্দুর রাজ্জাক, ওসমান আলী,বাবুল মিয়া ও ফজল মিয়ার বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে নদীভাঙ্গন এলাকায় গিয়ে ভাঙনকবলিত মানুষের সাথে কথা বলে জানাগেছে, প্রতি বছর বন্যা, নদী ভাঙ্গনে দিশেহারা মানুষ গুলোকে নদী ভাঙ্গন রোধে আশ্বাসের বানী শোনায় এমপি, চেয়ারম্যান ও প্রশাসন। কাজের কাজ কিছুই হয় না।

নদী ভাঙ্গনে ফসলী জমি আর বাড়ি ভিটা হারিয়ে পথে বসেছে শতশত মানুষ। তাদের দুঃখ দেখার কেউ নেই। তিস্তা পানি কমে যাওয়ায় নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। পানি কমার সাথে সাথে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

বালাপাড়া ইউনিয়নের গদাই ও পাঞ্জরভাঙ্গা গ্রামের দুই শতাধিক পরিবার ভাঙ্গনের মুখে পড়েছে। এরই মধ্যে অনেকের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ।

এর আগে বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের ২ শতাধিক বাড়ি ভিটাসহ প্রায় ৫০০ হেক্টর ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। গদাই গ্রামে ভাঙ্গন রোধে এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা করা হয়নি। তবে বুধবার গদাই গ্রামে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ নদীতে ফেলার জন্য প্রস্তুত করে রেখেছে ।

তবুও আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। ভাঙনের কবলে পড়ে উপায় না পেয়ে তাঁরা বসতভিটা ভেঙ্গে অন্য স্থানে সরিয়ে নিতে দেখা যাচ্ছে ।

সরেজমিনে গদাই গ্রামে গিয়ে কথা ফজর আলী(৭৩) এর সাথে তিনি ২ বছরের ব্যবধানে তিনি ৩ বার নদী ভাঙ্গনে বসতভিটা সরিয়ে নিয়েছেন। কৃষক আব্দুর রাজ্জাক(৭২)এর দু’দিন আগেও বসতভিটা ঘরবাড়ি ছিল, এখন তাঁর ঘর বাড়ি কিছুই নেই।

দুটি টিনের ঘর খুলে ইতিমধ্যে অন্যর জমিতে নিয়ে গিয়ে রেখেছেন । ওসমান মিয়া বলেন, নদী ভাঙ্গনে আমার সব শেষ, এবারের ভাঙ্গনে ঘর তোলার কোন জয়গা পাচ্ছি না।

গদাই গ্রামের হাজী ফুল মিয়া,ফজল মিয়া জানান, ভাঙ্গন আতঙ্ক নির্ঘুম রাত কাটছে গদাই গ্রামের বাসিন্দাদের। তিস্তা ভাঙন রোধে চেয়ারম্যান ও এমপি’রআশ্বাসের বাণী আজও নিরবে কাঁদে।

নদী গর্ভে বাড়িঘর ও জমি বিলীন হয়ে যাওয়া রানা মিয়া, রবিউল, সহ অনেকে জানান, সবাই শুধু তিস্তার ভাঙন দেখতে আসে আশ্বাস দিয়ে চলে যায় , কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

বালাপাড়া ইউপির চেয়ারম্যান আনছার আলী জানান, তার এলাকায় প্রায় অর্ধ শতাধিক বাড়ি ও শত শত একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, তার এলাকায় প্রায় ২শতাধিক বাড়ি-ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর এর তত্ত্ববধায়ক প্রকৌশলী আহসান হাবিব গদাই গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি।

প্রায় ৭০০মিটার এলাকা নদীতে ভেঙ্গে গেছে। মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ভাঙ্গন মোকাবেলার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর বরাবরে একটি ডিও লেটার প্রদান করেছেন।

ভাঙ্গন মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে, রংপুর পাউবোর বোর্ড কর্মকর্তারা আশ্বাস প্রদান করেছেন। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!