আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? ৪ অক্টোবর ২০২৬; আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিনটি ৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল?

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

 

 

আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল?

 

৪ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৭তম (অধিবর্ষে ২৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ৮৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৩৩৭ – (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৩০ – বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৩ – ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।

১৯৬৬ – লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ – যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
১৯৯২ – ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
২০০২ – নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম

১২৮১ – ১০ম লুই, ফ্রান্সের রাজা।
১৭২০ – জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
১৭৯৩ – চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৮৩২ – উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।
১৮৫৭ – শ্যামজী কৃষ্ণ বর্মা, ভারতীয় বিপ্লবী, লণ্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৩০)
১৮৬১ – ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।
১৮৭৭ – রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৪৬)
১৮৮৩ – অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।(মৃ.০৫/০৬/১৯৫০)[১]
১৮৯৫ – বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। (মৃ. ১৯৬৬)
১৮৯৭ – আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
১৯০১ – সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ। (মৃ.১৯৭৪)
১৯০৩ – জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। (মৃ. ১৯৯৫)

১৯০৬ – নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক। (মৃ.০৩/০১/১৯৮০)

১৯১১ – রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)
১৯১৬ – ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
১৯১৮ – কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
১৯১৯ – মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.২৮/০৮/২০০০)
১৯২০ – জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০০৯)
১৯২৩ – চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (মৃ. ২০০৮)
১৯২৫ – রোকেয়া রহমান কবির, বাংলাদেশী নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ। (মৃ. ২০০০)
১৯৩১ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা।(মৃ.১৫/০২/২০২২)
১৯৩১ – ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০১১)
১৯৩৬ – ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)
১৯৩৮ – কার্ট ভ্যুট্রিখ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
১৯৪৬ – সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
১৯৫৬ – ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।
১৯৫৭ – রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৬৫ – ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।

১৯৬৭ – জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা।
লিয়েভ শ্রাইবার, আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ – স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।
১৯৮০ – পাওলি দাম, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৮৮ – ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৯ – ডাকোটা জনসন, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৯৩- আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।
ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৯৪ – এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৯৭ – ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।
১৯৯৮ – শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু

১৬৬৯ – রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী। (জ. ১৬০৬)
১৯৪৭ – মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ.২৩/০৪/১৮৫৮)
১৯৬২ – প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
১৯৬৯ – নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।
১৯৬৯ – ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯০২)
১৯৭৪ – আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৭৮ – নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট(জ.১৯০৯)
২০০০ – মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।
২০১২ – দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।
২০১৩ – ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল। (জ. ১৯১১)
২০১৯ – ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। (জ. ১৯৩৫)।

ছুটি ও অন্যান্য

বিশ্ব প্রাণী দিবস৷
৪-১০ অক্টোবর: বিশ্ব মহাকাশ সপ্তাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!