ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপ, তেহরানের ৭ দফা প্রস্তাব ওয়াশিংটনে জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩১

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩১

চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। আগামিকাল পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩২।

আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পয়লা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।

পড়ুন>>শুধু বাঙ্গালীয়ানা নয়; পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের উৎসব পহেলা বৈশাখ

চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে রবিবার , সোমবার ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর।

পুরোনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে কাল বাঙালি মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির।

পঞ্জিকার তারিখ অনুযায়ী আজ রবিবার ৩০ চৈত্র বঙ্গাব্দ ১৪৩১ এর শেষ দিন। এ দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সব না পাওয়া, গ্লানি ও হতাশার করুণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে। না পাওয়া ও হতাশাকে ভুলে নতুন বছরে নতুন সফলতার প্রত্যাশায় আজ চৈত্র সংক্রান্তির মাধ্যমে বঙ্গাব্দ ১৪৩১ কে বিদায় জানাবে সারা দেশ।

আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ হিসেবে স্থান করে নিয়ে চৈত্র সংক্রান্তি বর্তমানে প্রতিটি খাঁটি বাঙালির প্রাণের উৎসবও।

নতুন বছরকে বরণের অংশ হিসেবে চৈত্র সংক্রান্তিতে সারা দেশের মানুষ মেতে উঠবেন নতুন উদ্দীপনায়। খই, মুড়ি, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দিয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত হবেন স্বরূপে বাঙালি। তবে সব উদ্দীপনাকে ছাপিয়ে যাবে সাংস্কৃতিক অঙ্গনের আনন্দ আর উল্লাস।

পড়ুন>> ১৪ই এপ্রিল নববর্ষ বিভিন্ন দেশে যেভাবে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়

বরাবরের মতো এবারও নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন করবে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশান, চারুকলা অনুষদ, উদীচী শিল্পী গোষ্ঠী ও ছায়ানটে থাকছে চৈত্র সংক্রান্তি বা বাংলা পুরোনো বর্ষকে বিদায় জানানোর নানা আয়োজন।

নিয়মিত আয়োজনের অংশ হিসেবে চ্যানেল আই ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সরাসরি দেখানো হবে চৈত্র সংক্রান্তি উৎসব। নাচ, গান, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজনে সাজানো থাকছে চৈত্র সংক্রন্তির এবারের আয়োজন। শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা উদ্যানসহ গোটা রাজধানীতেই দেখা যাবে চৈত্র সংক্রান্তির উল্লাস। রাজধানীজুড়ে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রূপসী বাংলার প্রকৃতিতে দেখা দেবে নানা ধরনের লোকজ মেলা ও পার্বণ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩১

আপডেট সময় : ০২:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫