আজ চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

আজ চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
আজ চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস

দীর্ঘ ৪৫ বছর পর আজ সোমবার  বিকালে বাংলাদেশে চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে লাতিন আমেরিকার দেশটির মিশন উদ্বোধন করা হবে।

এরই মধ্যে সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দিনের বাংলাদেশ সফরের সময় সান্তিয়াগো ক্যাফিয়েরো মিশন উদ্বোধনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

মূলত, গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের সময় থেকে বাংলাদেশের প্রতি বিশেষ নজর দেয় আর্জেন্টিনা।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক-রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ঢাকায় আবারও দূতাবাস চালুর বিষয়ে চিন্তাভাবনার কথায় জানান দেশটির পররাষ্ট মন্ত্রণালয়।

আর্জেন্টিনার মানুষও এখন বাংলাদেশকে আপন ভাবছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে বিশ্বকাপজয়ী দেশটি ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।

তবে, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়টি মূলত সামনে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর একটি টুইটকে কেন্দ্র করে।

১২ ডিসেম্বরের ১২ তারিখে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইটে লেখেন, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া তার দেশের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন দীর্ঘদিনের। তবে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ বিশ্ববাসীর মনোযোগ কাড়ে।

বিশেষ করে আর্জেন্টিনার খেলার আগে-পরে বাংলাদেশের সমর্থকদের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!