ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না: ওবায়দুল কাদের

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না: ওবায়দুল কাদের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না বললেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১ আগস্ট মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা গুলো বলেন। পড়ুন>>চট্রগ্রামে গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না। তারা আক্রমণাত্মক হলে সরকারি দলও বসে থাকবে না। এমন মন্তব্য করেছেন তিনি। সন্ত্রাস নয়, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে সমর্থন করবে।

তিনি জানান, জনসভার মাঠ থেকেই ২৭টি প্রকল্প উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুর ২টার কিছু আগে, কেন্দ্রীয় নেতাদের নিয়ে রংপুর জিলা স্কুল সমাবেশের মাঠ পরিদর্শন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, রূপান্তরিত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ভাটাপড়া আন্দোলন নয়, ৭০ শতাংশ দেশবাসী উন্নয়নের পক্ষে দাঁড়াবেন।

এদিকে ছিমছাম মহানগরী রংপুরের সুপ্রশস্ত সড়কগুলো বাহারি তোরণে সেজেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

উত্তর জনপদের একেবারে প্রান্ত সীমানার এই বিভাগের সার্বিক উন্নয়নে এখন পরিস্থিতি এতোটাই বদলে গেছে যে, সর্বস্তরের জনগণই সুফল পাচ্ছেন পরিকল্পিত উন্নয়নের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৫ মাসেরও কম সময় বাকি থাকতে রংপুর মহানগরীর এই মহাসমাবেশকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শুধু তাই নয়, গেলো সাড়ে ১৪ বছরে রংপুরকে বিভাগ ঘোষণাসহ একগুচ্ছ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে পুরো এলাকায় এখন দৃশ্যমান রূপান্তরের চিত্র। এতে দারুণ খুশি এ অঞ্চলের মানুষ।  পড়ুন>>ডেঙ্গু জ্বর কি এবং ডেঙ্গু জ্বরে করণীয়

এলাকাবসীর দাবি, বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে জিলা স্কুল মাঠে।

অনেকের আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ শিল্পায়নের নতুন ঘোষণা দেবেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩