১০-১২টা আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা কংগ্রেসের; বঙ্গে জোট জল্পনা তুঙ্গে
- আপডেট সময় : ০৮:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
১০-১২টা আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা কংগ্রেসের; বঙ্গে জোট জল্পনা তুঙ্গে
সারা দেশে দুই দফা প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাংলায় এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস।
লোকসভা ভোটে বাংলা থেকে কোন আসনে কংগ্রেসের কারা লড়বেন, সেই নিয়ে এখনও আলোচনা চলছে।
এখনও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি কংগ্রেস ও আইএসএফের। এরই মধ্যে খবর, সোমবার বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে হাত শিবির। পশ্চিমবঙ্গে ১০ থেকে ১২ আসনে প্রার্থী দাঁড় করাতে পারেন রাহুল গান্ধিরা।
দেশে দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। গতকালই ঘোষণাও হয়ে গিয়েছে লোকসভা ভোটের নির্ঘন্ট। তৃণমূল আগেই রাজ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
বিজেপিও মাত্র ২০টি আসনে প্রার্থী ঘোষণা করছে। বামেরাও ইতিমধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আইএসএফ-ও আপাতত জানিয়ে দিয়েছে তারা কোন আসনগুলি থেকে লড়বে। কংগ্রেসের সঙ্গে এই দুই দলের আসন সমঝোতা নিয়ে জটিলতা এখনও কাটেনি।
রাজ্যে আদৌ জোট হবে কিনা, তার স্পষ্ট উত্তর মেলেনি। এই আবহেই সোমবার বাংলার জন্য প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, বহরমপুর থেকে লড়তে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে নেপাল মাহাতো, প্রদীপ ভট্টাচার্য, ইশা খান চৌধুরীদের। সূত্র মারফৎ জানা গেছে, পুরুলিয়া, বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং, কলকাতা উত্তর, মালদা দক্ষিণ, মালদা উত্তরে প্রার্থী দেবে হাত শিবির।
গত বৃহস্পতিবার সন্ধেয় ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বামফ্রন্ট। একই দিনে ৮ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আইএসএফ। আইএসএফ যে আটটি আসনে লড়াই করতে চলেছে সেগুলি হল, বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদ।
লক্ষ্যণীয় বিষয়, বাম বা আইএসএফ কেউই ডায়মন্ডহারবার নিয়ে কোনও ঘোষণা করেনি।
আর কংগ্রেসের সম্ভাব্য আসন তালিকাতেও নেই এই কেন্দ্রের নাম। মনে করা হচ্ছে, জোট নিয়ে তিন দলের চূড়ান্ত আলোচনা হওয়ার আগে পর্যন্ত এই বিষয়টি পরিস্কার হবে না।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























