ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় কুড়িগ্রামে নববর্ষ উদযাপন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় কুড়িগ্রামে নববর্ষ উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় কুড়িগ্রামে নববর্ষ উদযাপন

এসো হে বৈশাখ,এসো এসো’কবিগুরুর বিখ্যাত এই গানের নৃত্যে,কবিতায় আর ঢাক-ঢোলের বাদ্যের তালে তালে কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। অন্যদিকে সনাতন হিন্দু পরিবারগুলোর ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা,মিষ্টি বিতরণ আর পুজো-অর্চনায় বরণ করা হয়েছে নতুন বছরকে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম সরোবর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রচ্ছদ, সাংস্কৃতিক ইউনিয়ন, হিজিবিজি, উদীচী, জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগেও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। দুপুরে জেলা পুলিশ মিলনায়তনে বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়।

এছাড়াও দিনব্যাপী কুড়িগ্রাম সরোবর,প্রচ্ছদ,জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী বর্ষ-বরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।

অন্যদিকে,এ বছর অধিবর্ষ থাকার কারণে বাঙালী হিন্দু পরিবারগুলোতেও নানা আচার ব্যবস্থায় বাংলা বর্ষ পঞ্জিকে বরণ করা হয়েছে। জেলা শহরের কালীবাড়ি, ঘোষপাড়া, হরিসভা, দক্ষিণপাড়া এসব এলাকার ব্যবসায়ীদের দেখা যায় সিদ্ধিদাতা গনেশ দেবতার পুজো করতে। এরপর পুজো শেষে হালখাতা করার মাধ্যমে মিষ্টি বিতরণ করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক বলেন, এবারের বর্ষ বরণের প্রতিপাদ্য ‘আমরা তিমিরবিনাশী’ কুড়িগ্রামে প্রতিবছর আমরা প্রচ্ছদ সংগঠনটির সাথে যুক্ত হয়ে নতুন বছরটি বরণ করে নেয়। এবারের বছরটি মৌলবাদ আর অপশক্তি থেকে দুরে থাকুক।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া দিবাকর বোস বলেন, পুরনো বছরের সাথে আমাদের সমাজ থেকে সব ধরণের কুপমন্ডকতা, কুঃসংস্কার, ইগো, হিংসা দুর হোক। নতুন বছরে আমরা সমাজের প্রতিটি ধর্মের মানুষ যেন মিলেমিশে চলতে পারি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় কুড়িগ্রামে নববর্ষ উদযাপন

আপডেট সময় : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪