হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে এমপি কামরুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে এমপি কামরুল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে এমপি কামরুল

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

 

 

হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে এমপি কামরুল

 

 

মাটি চাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গেছেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। (১৩ এপ্রিল) সোমবার বিকালে মধ্যনগর উপজেলার শালীয়ানী গ্রামের নিজ বাড়িতে গিয়ে নিহত আরমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরমানের কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

 

 

তবে একমাত্র ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া এই পিতা চানপর মিয়া ছেলের জন্য সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই আবারও জ্ঞান হারিয়ে ফেলেন, যা মূহূর্তেই উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

পড়ুন>> রাণীশংকৈলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার 

 

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার ব্যক্তিগত তহবিল থেকে আরমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিহতের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেন।

 

 

 

 

এছাড়াও, হাওর রক্ষা বাঁধের যে স্থানে মাটিধসে আরমান প্রাণ হারান সেখানে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে একটি সুইস নির্মাণ করে সেটি আরমানের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন কামরুজ্জামান কামরুল।

পড়ুন>> নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে প্রসুতির মৃত্যু ‎

 

 

 

উল্লেখ্য, গত রবিবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়া (২০) মর্মান্তিকভাবে নিহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!