হরিঢালী এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউনিয়ন বিএনপির শোডাউন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হরিঢালী এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউনিয়ন বিএনপির শোডাউন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

হরিঢালী এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউনিয়ন বিএনপির শোডাউন

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
হরিঢালী এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউনিয়ন বিএনপির শোডাউন

হরিঢালী এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইউনিয়ন বিএনপির শোডাউন

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় হরিঢালী ইউনিয়ন ব্যাপী শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে  এলাকা জুড়ে শোডাউন করেছে হরিঢালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় এ সংক্রান্ত বিষয়ে হরিঢালী ইউনিয়নে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সকল বিষয়ে সার্বক্ষণিক সহযোগীতার আশ্বাস দেন।

এছাড়া এলাকাবাসীর সাথে নিয়ে রাতে পাড়া মহল্লায় পাহারার মধ্যে দিয়ে ব্যাপক ভূমিকা পালন করছেন তারা। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ এলাকায় যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে জনতার কাতারে দাড়ানোর আহবান জানান। আর কোন দুষ্কৃতকারী যেন এ শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন।

বিএনপির নেতাকর্মীরা আরো বলেন, কেহ কোন প্রকার সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করলে তা সম্মিলিতভাবে কঠোর হস্তে দমন করা হবে। আমরা এলাকার মানুষের জান মাল নিরাপত্তার রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি, ভবিষ্যতেও থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, সহ-সভাপতি মীর সাফায়েত আলী, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাশেম হাজরা। এছাড়া শহিদুল ইসলাম, শেখ জাকির হোসেন ও আমিরুল গাজীসহ হরিঢালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

অপরদিকে হরিঢালী ইউনিয়ন শাখার ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক ফকিরের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হরিঢালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার গাজীকে দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি পূর্বক বহিস্কার করা হয়েছে।বিষয়টি হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত ৭ আগষ্ট প্রেস বিঞ্প্ মাধ্যমে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!