হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল।

 

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল

 


​হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’।

 

বুধবার নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নাগেশ্বরী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পড়ুন>> মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ ব্যানারে স্লোগান তুলে ধরে হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এনসিপির সুশৃঙ্খল ও রাজনৈতিক কর্মসূচিতে সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মুক্ত চর্চার ওপর আঘাত। এ ধরনের হামলা চালিয়ে এনসিপি এবং তার অঙ্গসংগঠনগুলোর আন্দোলনকে দমন করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুবশক্তির নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!