স্কুলের টয়লেটে মিলল ছাত্রের লাশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্কুলের টয়লেটে মিলল ছাত্রের লাশ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

স্কুলের টয়লেটে মিলল ছাত্রের লাশ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
স্কুলের টয়লেটে মিলল ছাত্রের লাশ

শেরপুর থেকে এম শাহজাহান মিয়া : ড্যাফডিল প্রিপারেটরি এন্ড হাই-স্কুলের টয়লেটে মিলল  ইমন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি শেরপু‌র সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজা‌রে অবস্থিত।

মৃত ইমন সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ সাগর মিয়ার ছেলে।সে ওই স্কুলের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। শুক্রবার (২৬ আগষ্ট) সকালে পুলিশ ইমনের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুলের নৈশপ্রহরী স্কুলের টয়লেটে তার মরদেহ দেখতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। পরে প্রধান শিক্ষকের কাছে খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মা রশিদা বেগম বলেন, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে ইমন স্কুল থেকে বাড়ি ফিরে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানীর বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!