ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় এই হামলার পর পাইপলাইনে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়, তবে সৌদি কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির বুক চিরে বিস্তৃত। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহনের জন্য এটি সৌদির অন্যতম প্রধান মাধ্যম। বর্তমানে রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। ইরানকে কেন্দ্র করে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হওয়ায় এই পাইপলাইনের গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে।

এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা অতীতেও সৌদি আরবের তেল শোধনাগার ও সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের অবকাঠামোগুলো বারবার লক্ষ্যবস্তু হচ্ছে। গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার শিকার হওয়ার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছিল। তখন সৌদি আরব দাবি করেছিল যে, ওই ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বর্তমানে সৌদি আরবের সামরিক জোট ও হুথি বিদ্রোহীদের সংঘাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা

আপডেট সময় : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬