ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর -কুড়িগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৯১৬ বার পড়া হয়েছে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর -কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

“নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর” আইনশৃঙ্খলা কমিটির সভায় বললেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ইনজাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানান, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৫১টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পড়ুন>>এক দিনে পাঁচ খুন: ফটিকছড়িতে শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত

চরাঞ্চলের ১৪টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকলেও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি চরাঞ্চলে দুর্বল ইন্টারনেট সংযোগের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও উলিপুরসহ পাঁচ উপজেলায় মোট ৪৯০ জন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

পড়ুন>>নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: এসপি মাহবুবুর রহমান

এদিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইনজামামুল আলম ইনজাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার জন্য ৬৫০ জন সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে।

তিনি আরও জানান, নাশকতাকারীদের একটি তালিকা তাদের হাতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান বলেন,কুড়িগ্রামে সকল দলের মধ্য ভ্রাতৃত্বপ্রতীম সম্পর্ক বিরাজমান রয়েছে, আশাকরি তা অব্যহত থাকবে। যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।

সাংবাদিক সাইয়েদ বাবু বলেন, এই নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নির্বাচন সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর -কুড়িগ্রাম জেলা প্রশাসক

আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬