সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কালিবাড়ি হতে মশাল মিছিলটি বের হয়ে শহরের কেন্দ্রীয় শহদি মিণারের সামনে অবস্থান নিয়ে নেতৃবৃন্দরা দাবী আদায়ের জন্য শ্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তব্য রাখেন, বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ  সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এড. মলয় চক্রবর্তী রাজু, সাংগঠনিক সম্পাদক এড. গৌরাঙ্গ, সুনাসমগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।

এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক বিমল বণিক, স্বপন কুমার দে, স্বপন দাস,পিনাক দাস, চন্দন রায়, সন্তোষ রায়, অনন্ত চন্দ্র রায়,রাজ কুমার বর্মণ, পরিমল,বলাই এস,পম্পা এস, বিভাস দাস ও প্রসেনজিৎ নন্দী প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেছেন,এই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সুরক্ষা আইন বাস্তাবায়নের প্রতিশ্রæতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতার চারবছরেও আইনটি বাস্তাবায়ন করেননি।

১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধেও মাধ্যমে দেশ স্বাধীন হলেও দেশে সকল ধর্মেও মানুষের সমধিকার প্রতিষ্ঠার কথা থাকলে ও মৌলবাদিরা এই দেশে ধর্মনিরপেক্ষ আইনের পরিবর্তে মৌলবাদি আইন কায়েমের প্রচেষ্টা করছে।

বিভিন্ন সময় দেশে সংখ্যালঘুদের উপর এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাঠের মতো ঘটনা ঘটেই চলেছে।

অবিলম্বে সংখ্যালঘুদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যতায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।

Please Share This Post in Your Social Media

One response to “সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল”

  1. […] সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও চেম্বারের আই টি অফিসার মম আক্তার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। পড়ুন>>সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বা… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!