সুনামগঞ্জে কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

সুনামগঞ্জে কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জে কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘরস্থ কাজী অফিসের (অবঃ) নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী- আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় ষোলঘর কাজী অফিসে মরহুমের বড় ছেলে নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক মো. ফখর উদ্দীনের আয়োজন করেন।

দোয়া মাহফিলে দ্বীনি সিনিয়র ফাযিল মডেল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ষোলঘর কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহির মো. খালিদ দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলী, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্টার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্টার সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ।

এ ছাড়াও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা তাহির আহমদ,কাজী মাওলানা ইছহাক মিয়া, কাজী মাওলানা তাজুল ইসলাম, কাজীর পয়েন্ট জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হক, হাফিজ সারওয়ার আহমদ, মাওলানা জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

অন‍্যান‍্যদের মধ‍্যে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দীন, হারুন মিয়া, মাহবুব আলম, মহিবুর আলম শাওন সহ মুসুল্লিয়ানে কেরামগণ প্রমূখ উপস্থিত ছিলেন ।

দোয়া মাহফিলে কাজী মো. আব্দুল্লাহ (রঃ) এর রুহের মাগফেরাত সহ সকল মুরদেগানদের জন্য মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!