সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদানকরা হয়েছে।
“যেখানে যাবো সততার সাথে দায়িত্ব পালন করবো’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার বিকাল ৫টায় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের শিক্ষা প্রকৌশল কার্যালয় সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আরেফিন খাঁন এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি একে মিলন আহমেদ।
এ সময় সভাপতির বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ ও মেধাবী অফিসার।আমি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আবু হানিফ।
এ সময় আরো বক্তব্য রাখেন, এছাড়াও উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান খাঁন, শুভ্র দেবনাথ, ফরহাদ হোসেন, আব্দুল হামিদ, ঠিকাদার রাসেল মিয়া, মো: পারভেজ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আরেফিন খাঁনকে সম্মাননা ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























