ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

সুনামগঞ্জ-সিলেট রুটে এসিবাস চলতে না দিলে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-সিলেট রুটে এসিবাস চলতে না দিলে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-সিলেট রুটে এসিবাস চলতে না দিলে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

সুনামগঞ্জ-সিলেট সড়কে নীলাদ্রী এসিবাস চলাচল করতে না দিলে আগামী ২০ ফেব্রæয়ারী থেকে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

সুনমাগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৮৬৬) এর মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে(নীলাদ্রী) পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সৃুনামগঞ্জ জেলা সমড়ক রিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো শ্রমিকরা অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম. সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সুনামগঞ্জ জেলা অট্রোরিক্রা, সিএনজি, টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমীন কালা, সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

পড়ুন>>বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট -১

শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গত পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্ত সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা দফায় দফায় এই নিলাদ্র্রী এসি বাসটি চালানোর জন্য বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি।

এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করলে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।

তাই আগামী ১৯ ফেব্রুয়ারীর ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারন করেন।

নেতৃবৃন্দরা বলেন এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন, এতে কোন শ্রমিক অসুস্থ হলে, কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জ-সিলেট রুটে এসিবাস চলতে না দিলে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫