সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় সরকার ও শিক্ষা প্রশাসনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় সরকার ও শিক্ষা প্রশাসনের সাথে ধানগড়া ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপ ও পাঙ্গাশী এডুকেশন ওয়াচ গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত। পড়ুন>> শুধু পতাকা আর আছে স্কুলের সাইন বোর্ড অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়
এন ডিপি ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে ১২ ফেব্রয়ারি রবিবার সকাল দশ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসার এর কার্য্যালয়ে ধানগড়া ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপের সহ- সভাপতি প্রভাষক জনাব মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আপেল মাহমুদ উপজেলা শিক্ষা অফিসার রায়গঞ্জ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব অশোক কুমার সহকারী শিক্ষা অফিসার রায়গঞ্জ, জনাব আবদুস সবুর সহকারী শিক্ষা অফিসার রায়গঞ্জ, জনাব মোঃ রেজাউল করিম সহকারী শিক্ষা অফিসার রায়গঞ্জ। পড়ুন>> নালিয়ার দোলার নয়, গর্ভের দোলার হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
জনাব আব্দুল্লাহ আল মাহমুদ সহকারী শিক্ষা অফিসার রায়গঞ্জ, জনাব মোঃ মনিরুজ্জান সহকারি শিক্ষা অফিসার রায়গঞ্জ, জনাব মোঃ সাইদুল ইসলাম প্রধান শিক্ষক ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ আব্দুল ওয়াদুদ প্রধান শিক্ষক বৈকুন্ঠ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
জনাব মোঃ মোহাব্বত উল্লা প্রধান শিক্ষক গ্রাম পাঙ্গাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিপন কুমার নাগ উপ ব্যবস্থাপক এন ডি পি।
এ মতবিনিময় সভায় উপস্থিত সকলে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
























