সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় অভি (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর রোববার রাত পৌনে নয়টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি উপজেলার থাঐল গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোলই আফরোজ কলেজ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক।

এলাকাবাসী জানায়, আজ ২৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে আটটার দিকে অভি তার বন্ধু মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিল। রাত পৌনে নয়টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অভি এবং তার বন্ধু মিলু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন।

অভির আহত বন্ধু মিমকে হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনায় জনগণ একটি ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। তবে এর চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে। তিনি আরো জানান, আমরা চালককে আটকের চেষ্টা চালাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!