ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সাফ অনুর্ধ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’-এর ‘সহকারী টিম লিডার’ এর দায়িত্বে আবারো নুরুল ইসলাম

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

'সাফ অনুর্ধ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩'-এর 'সহকারী টিম লিডার' এর দায়িত্বে আবারো নুরুল ইসলাম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ‘সাফ অনূর্ধ্ব-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’ মহিলা জাতীয় ফুটবল দলের “সহকারী টিম লিডার” নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য ও টঙ্গী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো. নুরুল ইসলাম নুরু।

বাংলাদেশ প্রথম “সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২”-এর শিরোপা জয় করে এনেছিলেন বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল। সেই দলের “সহকারী টিম লিডার”এর দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো. নুরুল ইসলাম নুরু।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কারসহ সম্মান অর্জন করেন এই নুরুল ইসলাম।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে স্বাগতিক বাংলাদেশসহ, ভুটান, ভারত ও নেপাল অনুর্ধ-২০ মহিলা জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে ‘সাফ অনুর্ধ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’-এর খেলা আগামী ০৩ হতে ০৯ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ-২০ মহিলা জাতীয় ফুটবল দলের বিভিন্ন বিষয়ে অবহিত করনের লক্ষ্যে অদ্য ২৯-০১-২০২৩ তারিখ রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব মো. মোস্তাক আহমেদ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ভুঁইয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সহ বাফুফের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘সাফ অনুর্ধ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’-এর ‘সহকারী টিম লিডার’ এর দায়িত্বে আবারো নুরুল ইসলাম

আপডেট সময় : ১০:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩