সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা

নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযানে শাহেন আলম (২৫) নামে এক মাদক সেবীর জেল এবং আরব আলী (৩৫) নামে যৌন উত্তেজক বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

সোমবার দুপুরে উপজেলার সদরের আগ্রাদ্বিগুণ রোডে ও আমডাঙ্গা গ্রামে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে মুদি ব্যবসায়ী আরব আলীর দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ পাওয়ায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাসান খানের ছেলে শাহেন আলম কে মদ্রপ্য অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্ট-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!