সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে
- আপডেট সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ২৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রেশমী আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেশমী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাইরার বাপের বাড়ির বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী ছিলেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সূত্রপাত গত ২৪ অক্টোবর, যখন রেশমী তার স্বামী দেলোয়ার হোসেন, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকানের দক্ষিণ পাশে অটোরিকশাটি একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেশমীর স্বামী দেলোয়ার হোসেন।
দুর্ঘটনায় গুরুতর আহত রেশমী ও তার শিশুসন্তান ওয়াসিফাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ২৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাটিতে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























