ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা নুসরাতের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় প্রতিনিধি দল ডুয়েটে ৩৭টি পদে জনবল নিয়োগ: আবেদনের সময়সীমা ২ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কাতারের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ বিতর্কের মুখে এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব ইরানের সঙ্গে আর শান্তিচুক্তির দরকার নেই: ট্রাম্প

আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় কালির ছড়ার পাশ থেকে গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে সিডিএ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তবে উদ্ধারের পর নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় কথিত দুই স্বেচ্ছাসেবক দল নেতা রিপন ও আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আকবরশাহ থানায় জানানো হলেও সেখান থেকে কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে যাননি। পুলিশি পদক্ষেপের অভাবে তড়িঘড়ি করে দাফনের প্রক্রিয়া সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ওই দুই নেতার ওপর অসন্তোষ প্রকাশ করেন।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। বক্তব্য দেওয়ার পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরবর্তী সময়ে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি। এ ঘটনা পুলিশকে জানানোর ছয়দিন পার হলেও এখনও কোনো ব্যবস্থা নেননি থানার ওসি। তিনি বলেন, এ ঘটনার কিছুই আমি জানি না।

অন্যদিকে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলমগীর জানান, তিনি লাশ দাফন করেননি। স্থানীয়রা দাফনের ব্যবস্থা করার সময় তিনি কেবল দেখতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু জানান, বিষয়টি তিনি পূর্বে জানতেন না এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে

আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬