সরিষাবাড়ীতে “জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা” প্রর্দশনীর মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধিঃ ২০২২-২০২৩ ইং অর্থ বছরে মৌসুমে পরিবেশবাদ্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত “জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা” প্রর্দশনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার বলারদিয়ার ঈদগাহ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
প্রর্দশনীর মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথী হিসেবে জামালপুর খামার বাড়ীর জেলা প্রশিক্ষন অফিসার পিকন কুমার সাহা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ. উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
মাঠ দিবস পরিচালনা করেন- উপ সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম লিটন। মাঠ দিবসে স্থানীয় কৃষক ও বিভিন্ন পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























