সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষ‍্যে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উন্নয়ন -সমৃদ্ধি বাংলাদেশ গড়ার রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাডী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির’ আয়োজনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান।

এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান শেষে মসজিদ এলাকায় বৃক্ষরোপন করেন।

অনান্যদের মধ্যো আরোও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুজাত আলী ফকির, জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বাংলাদেশ ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হুদা ফরায়েজী , সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের মডেল আদর্শ তত্ত্বাবধায়ক আব্দুল হাকিম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা আবু সাঈদ কাশেমী।

এতে আওয়ামী লীগের আঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!