ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৯৯৬৫ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারে কুড়িগ্রামে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রমিকের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অনন্য অবদানের নানা বার্তায় মুখর হয়ে ওঠে পুরো শহর। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

পড়ুন>> আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপি ১ নং যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,সাবেক পৌর মেয়র আবু বককর সিদ্দিক,কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকার, মালিকপক্ষ ও সমাজের সকল শ্রেণিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের কল্যাণ নিশ্চিত হলেই দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

অনুষ্ঠানকে ঘিরে শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহান মে দিবসের এই আয়োজন কুড়িগ্রামে শ্রমিক শ্রেণির প্রতি সম্মান, সংহতি ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬