শেরপুরে মাদক সেবনের অপরাধে গ্রেফতার-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে মাদক সেবনের অপরাধে গ্রেফতার-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

শেরপুরে মাদক সেবনের অপরাধে গ্রেফতার-৬

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
শেরপুরে মাদক সেবনের অপরাধে গ্রেফতারকৃতরা

 

 

 

শেরপুরে মাদক সেবনের অপরাধে গ্রেফতার-৬

 

 

মাদক সেবনের অপরাধে শেরপুরে ৬ যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

তাছাড়াও প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

 

 

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে  শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানি এলাকায় কিছু যুবক মাদকের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করা হলেও তারা কারও কথা শোনেনি। পরে মঙ্গলবার স্থানীয়দের সহায়তায় মাদকসেবীদের আটক করে প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানাসহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।

পড়ুন>>তাহিরপুরে সরকারী বরাদ্দের বিনা মূল্যের ১৫০ বস্তা লবণ নিয়ে গোপন সমঝোতায় সাতজন

 

 

আটককৃতরা হলেন, বানিয়াপাড়া এলাকার ঝিনাইগাতী গ্রামের আনসার আলীর ছেলে মো. রাসেল ইসলাম, ঝুলগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. মশিউর রহমান, গোপালখিলা গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. মনির, শেরপুর সদরের বাজিতখিলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল মমিন, পশ্চিম কুমড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আব্দুল মুন্নাফ, মো. শাহ আলীর ছেলে মো. আবিদ।

 

 

 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান হলো জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে যেখানেই হোক, মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!