শেরপুর-৩ প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুর-৩ প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

শেরপুর-৩ প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
শেরপুর-৩ প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ার

শেরপুর-৩ প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের বিশাল জনসভা ও গণজোয়ার।

প্রচারণার শেষ দিনে ট্রাক প্রতীকের এ বিশাল জনসভা ও গণজোয়ার দেখা যাচ্ছে।

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণায় শেষ দিন ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাধারণ ভোটারদের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দিন সরকারের সভাপতিত্বে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র আবু সাঈদ,রানিশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, মালিঝিকান্ধা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক,মহিলা নেত্রি আয়েশা সিদ্দিকা রুপালি, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম ফকির,সিএনজি শ্রমিক সমিতির সভাপতি রজব আহমেদসহ আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীককে বিজয়ী করার আহবান জানান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম।

সভা চলাকালীন সময়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, জাসদ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সভায় অংশ গ্রহন করেন।

এতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!