ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা এবং এর আইনি বৈধতা নিয়ে কাজ শুরু করেছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, গণমাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন যে পলাতক দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, তবে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পড়ুন>>নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনের আইনি ভিত্তি এবং আবেদনকারী সেই অধিকার রাখেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত পরীক্ষার পরেই মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

পড়ুন>>শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, দণ্ডিত কোনো আসামি যদি বিদেশে আশ্রয় নেন, তবে তার দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্ট দেশে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে এবং তাকে আইন অনুযায়ী দেশে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত কোনো শক্তি দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন স্থাপনায় হামলা করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনা কঠোরভাবে প্রতিহত করছে এবং আইনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬