শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক
- আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭১১৩ বার পড়া হয়েছে
শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে (প্রস্তাবিত শহিদ ওসমান হাদী হল) গাঁজা সেবনের প্রস্তুতিকালে ছাত্রদল কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে হলের পুরাতন ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর দুজন বহিরাগত। শিক্ষার্থীরা হলেন— সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবীন আহমেদ (আহমেদ আনিম)। তানবীন আহমেদ ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। বহিরাগত দুজনের নাম সামিউল ও রাকিব।
হল সংসদের ভিপি মুসলিমুর রহমান ও এজিএস মুশফিক তাজওয়ার মাহি গভীর রাতে ছাদে মাদক সেবনের খবর পেয়ে সেখানে যান। এ সময় চারজনকে গাঁজা সেবনের প্রস্তুতিকালে দেখতে পেয়ে তাদের পরিচয় নিশ্চিত করে প্রক্টরিয়াল টিমকে অবহিত করা হয়। ঘটনাস্থল থেকে গাঁজা, তামাক পাতা ও কল্কি উদ্ধার করা হয়েছে।
পড়ুন>> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৩০টি আসনে নির্বাচন করবে এনসিপি
আটক বহিরাগত সামিউল দাবি করেন, ধানমন্ডিতে কাজ শেষে পরিচিতদের সঙ্গে হলে এসেছিলেন। অপরদিকে শিক্ষার্থী তানবীন আহমেদ প্রথমে মাদক সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন।
ঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্য রিপন জানান, বহিরাগতদের থানায় সোপর্দ করা হতে পারে এবং শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহি বলেন, ডাকসু নির্বাচনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ছিল। অন্য হলের শিক্ষার্থী বহিরাগত নিয়ে এসে মাদক সেবনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা যেহেতু শিক্ষার্থী, তাই হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























