তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবেন প্রধানমন্ত্রী, নিজেই পরখ করলেন নমুনা
- আপডেট সময় : ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে এসব বাইসাইকেলের নমুনা যাচাই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে তিনি এর মান ও ব্যবহারিক উপযোগিতা সরাসরি পরখ করে দেখেন। মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমিয়ে আনা। শিক্ষা মন্ত্রণালয়ের এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি শ্রেণিতে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করা ছাত্রীরা উপহার হিসেবে এই বাইসাইকেল পাবে।
নমুনা যাচাইয়ের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। মূলত শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করা এবং তাদের শিক্ষাজীবনে আরও গতি আনার উদ্দেশ্যেই সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























