ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

শিবগঞ্জে ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন

হাফিজুর রহমান
  • আপডেট সময় : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

শিবগঞ্জে ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন।

শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক মোঃ আক্কাস আলী তার ধানি জমিতে ব্রিধান ৮৯ চাষ করেছিলেন।

আজ (১১ই মে ২০২৩, বৃহস্পতিবার) ব্রিধান ৮৯ এর নমুনা শস্য কর্তন করে লক্ষ্য করা যায় বিঘা প্রতি এর বাম্পার ফলন। দেখা গেছে ব্রিধান ৮৯ চাষে প্রতি হেক্টর জমিতে ফলন এসেছে ৯.৭১৪ মেট্রিক টন। যা বিঘা প্রতি ৩২.৩৮ মন। এমন ফলনে কৃষক আক্কাস আলী অত্যন্ত খুশি।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ (উপপরিচালক) কৃষিবিদ ড. পলাশ সরকার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (উপসহকারী) মোঃ সুনাইন বিন জামান।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাসহ প্রায় ৫০ জন কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রিধান ৮৯ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন দেখে উপস্থিত কৃষকরা আগামীতে ব্রিধান চাষের কথা ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে ব্রিধান ৮৯ এর বাম্পার ফলন

আপডেট সময় : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩